নিজস্ব প্রতিবেদক : শিলিগুড়ি হায়দরপাড়ায় নিজ বাসভবন, মনসা ভবন থেকে সুজিত ঘোষ ওরফে বাপির নেতৃত্বে ঘোষ পরিবার আয়োজিত বার্ষিক কালীপূজা অনুষ্ঠিত হলো নিষ্ঠা ও ভক্তির সঙ্গে ।গত ১৮ই এপ্রিল ২০২৬,শনিবার যথাযথ মর্যাদার সঙ্গে এই পূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে পরিবারের সদস্যরা সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন।

১৯শে এপ্রিল ২০২৬ সন্ধ্যা ৬টা থেকেমপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়।অনেক রাত পর্যন্ত বহু মানুষের মধ্যে এই প্রসাদ বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত থেকে প্রসাদ গ্রহণের জন্য সবাইকে আন্তরিকভাবে অনুরোধ জানানো হয়।
সুজিত ঘোষ ওরফে বাপি শুধু এই পূজার মধ্যেই সীমাবদ্ধ নন। তিনি সারা বছর ধরে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের সেবায় নিয়োজিত থাকেন। পূজা-পার্বণ, প্রসাদ বিতরণসহ নানা সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়ান এবং তাদের আনন্দ-অংশীদার হন।
তাঁর এই নিরলস সেবাধর্মী কাজ স্থানীয় মানুষের মধ্যে বিশেষ প্রশংসা অর্জন করেছে।তিনি হায়দরপাড়া ব্যবসায়ী সমিতিরও সাধারণ সম্পাদক।ঘোষ পরিবারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে যারা অনুষ্ঠানে যোগদান করেছেন এবং প্রসাদ বিতরণের অনুষ্ঠানে সামিল হয়ে আমন্ত্রণ রক্ষা করেছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন সুজিত ঘোষ ওরফে বাপি ।

