*ভোট গোপনীয়, ভয়মুক্ত ভোটের আহ্বান* *মুখ্য নির্বাচনী আধিকারিক, পশ্চিমবঙ্গের বিশেষ বার্তা*

নিজস্ব প্রতিবেদক : ভোটারদের মনে আস্থা জাগাতে মুখ্য নির্বাচনী আধিকারিক, পশ্চিমবঙ্গ একটি গুরুত্বপূর্ণ প্রচারণা চালিয়েছে। পোস্টার ও অফিসিয়াল বার্তায় স্পষ্টভাবে জানানো হয়েছে **আপনার ভোট সম্পূর্ণ গোপন থাকবে**। কোনো ধরনের নজরদারি বা ট্র্যাকিংয়ের ভয় ছাড়াই নির্ভয়ে ভোট দিতে পারবেন নাগরিকরা।

ভোটিং কম্পার্টমেন্টে EVM-এর পাশে কোনো ধরনের CCTV ক্যামেরা থাকবে না।কেউ আপনাকে ভোট দিতে দেখতে পাবে না, এমনকি কোনো ক্যামেরাও আপনার ভোটের গোপনীয়তা ভাঙতে পারবে না।আধার কার্ড, প্যান কার্ড বা অন্য কোনো কার্ডের মাধ্যমে ভোট ট্র্যাক করা সম্ভব নয়। এ ধরনের গুজব ছড়ালে তা অবিলম্বে নির্বাচন কমিশন বা পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

নিরাপত্তার ব্যবস্থা কেন্দ্রীয় বাহিনী ভোটের দিন ও ভোটের পরেও মোতায়েন থাকবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পোস্টারে বলা হয়েছে, “কোনো ভয় নেই, নিরাপত্তায় ভোট দিন।”নির্বাচন সংক্রান্ত কোনো অভিযোগ বা পরামর্শের জন্য:

টোল ফ্রি নম্বর: *১৮০০-৩৪৫-০০০৮*
– ই-মেইল: *wbfreeandfairpolls@gmail.com*

ওয়েবসাইট: ceowestbengal.wb.gov.in

ভোট দেওয়া শুধু অধিকার নয়, এটি পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক উৎসব।নির্বাচন কমিশন সকল ভোটারকে আশ্বস্ত করেছে যে, প্রতিটি ভোট নিরাপদ, গোপন এবং মূল্যবান।নির্ভয়ে ভোট দিন। গণতন্ত্রকে আরও শক্তিশালী করুন। ভোটের গোপনীয়তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন।