এক্সিট পোলের ধোঁয়াশা: উত্তরবঙ্গ–দক্ষিণবঙ্গে বিভক্ত রায়, হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঝুলে রাজ্য রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬–এর ভোটপর্ব শেষ হতেই সামনে এসেছে একাধিক এক্সিট পোল। কিন্তু ছবিটা একেবারেই একরৈখিক নয়—বরং স্পষ্টভাবে বিভক্ত ও অনিশ্চিত। কোথাও নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি-র উত্থানের ইঙ্গিত, আবার কোথাও মমতা ব্যানার্জী-র নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পুনরাবৃত্তির সম্ভাবনা।

মোট আসন: ২৯৪
ম্যাজিক ফিগার: ১৪৮
⭕ এক্সিট পোলগুলোর গড় ট্রেন্ড বলছে:
BJP: ১৩৫–১৬৫
TMC: ১২০–১৬০
অন্যান্য: ০–১০
অর্থাৎ, কেউ স্পষ্টভাবে এগিয়ে নয়, তবে কিছু পোল BJP-কে সামান্য এগিয়ে রাখছে।
আবার সমান শক্তিশালী অংশ বলছে, TMC আরামসে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।
⭕ উত্তরবঙ্গ: BJP এগিয়ে, কিন্তু লড়াই জমজমাট

উত্তরবঙ্গ বরাবরই BJP-র শক্ত ঘাঁটি হিসেবে উঠে এসেছে। এবারের ভোটেও সেই ট্রেন্ড পুরোপুরি ভাঙেনি, তবে TMC উল্লেখযোগ্যভাবে ব্যবধান কমিয়েছে।
⭕ Siliguri
শিলিগুড়ির শহরাঞ্চলে BJP-র প্রভাব স্পষ্ট
তবুও TMC ও বাম ভোটে লড়াই হাড্ডাহাড্ডি
ফলাফল: ক্লোজ ফাইট, বিজেপি সামান্য এগিয়ে
⭕Dabgram-Fulbari

মিশ্র জনসংখ্যা, বর্ডার ইস্যু গুরুত্বপূর্ণ
বিজেপি ও তৃণমূল সমানে সমান
ফলাফল: টস-আপ, সামান্য BJP ঝোঁক।
⭕ মাটিগাড়া–নকশালবাড়ি, ফাঁসিদেওয়া
গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী:

BJP এগিয়ে
⭕ সামগ্রিক উত্তরবঙ্গ:

BJP: ১৮–২৫ আসন
TMC: ১২–১৮ আসন

BJP এগিয়ে, কিন্তু আগের মতো একতরফা নয়

⭕ দক্ষিণবঙ্গ: তৃণমূলের শক্ত ঘাঁটি, কিন্তু চ্যালেঞ্জ প্রবল
দক্ষিণবঙ্গ এখনও All India Trinamool Congress-এর মূল শক্তির জায়গা।
তবে এবার সেখানে প্রতিষ্ঠান বিরোধী ভোট (anti-incumbency) স্পষ্ট।

গ্রাম, বস্তি ও মহিলা ভোটারদের বড় অংশ
লক্ষ্মীর ভাণ্ডার সহ সরকারি প্রকল্পে সন্তুষ্ট। তাই TMC-র দিকে ঝোঁক।
শহরাঞ্চল ও মধ্যবিত্ত ভোট
BJP-র দিকে ঝুঁকছে
⭕মুসলিম ভোট:
এবার পুরোপুরি একদিকে যায়নি।
বরং ভোট বিভাজন হয়েছে তৃনমুল কংগ্রেস, কংগ্রেস, আইএসএফ এবং কিছু বামফ্রন্ট ।

⭕ সম্ভাব্য ফলাফল (দক্ষিণবঙ্গ):
TMC: ১০৫–১৩৫
BJP: ৮৫–১১৫
⭕ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর (যা ফল ঘুরিয়ে দিতে পারে):
প্রথম দফায় BJP-র হাওয়া ছিল বেশি।
দ্বিতীয় দফায় কেন্দ্রীয় বাহিনীর অতিরিক্ত কড়াকড়ি
কিছু জায়গায় BJP-র বিপক্ষে গেছে বলে মত,
কিছু BJP নেতার অতিরিক্ত আত্মবিশ্বাস,তা উল্টো প্রতিক্রিয়া তৈরি করেছে। শাসক দলের বিরুদ্ধে
অ্যান্টি-ইনকাম্বেন্সি স্পষ্ট

⭕ আবার
সরকারি প্রকল্প TMC-র বড় প্লাস পয়েন্ট
⭕ রাজনৈতিক বিশ্লেষণ: কী হতে পারে শেষ ছবি?
সবচেয়ে বাস্তবসম্মত ছবি :এক)
BJP: ১৪৫–১৫৮
TMC: ১৩০–১৪৫
ক্লোজ ফাইট, BJP সামান্য এগিয়ে।
⭕ বাস্তবসন্মত ছবি দুই তৃনমুল কংগ্রেস সরকার আবার ফিরে আসার সম্ভাবনা

TMC: ১৫০+
চতুর্থবার সরকার
⭕বাস্তবসম্মত ছবি তিন,
হাং অ্যাসেম্বলি

কেউ ১৪৮ পার নয়
জোট রাজনীতি, চাপানউতোর
⭕তাহলেবড় প্রশ্ন: সরকার টিকবে কীভাবে?
কিছু বিশ্লেষকের মতে:
যদি TMC ১৫০ পায়, তবুও BJP যদি ১১০+ আসন পায়
শক্তিশালী বিরোধী শিবির তৈরি হবে।
রাজনৈতিক সমীকরণ বদলাতেও পারে, জাতীয় রাজনীতির প্রভাব পড়তে পারে
⭕ চূড়ান্ত কথা

এই নির্বাচন একদম “ফিফটি-ফিফটি” লড়াই
উত্তরবঙ্গে BJP এগিয়ে
দক্ষিণবঙ্গে TMC শক্তিশালী
⭕ ফাইনাল রিডিং:

ঝুলন্ত বিধানসভা বা খুব অল্প ব্যবধানে জয়,
নিরঙ্কুশ ফল এখনই নিশ্চিত নয়
⭕ এখন নজর একটাই:
গণনা দিবস—৪ মে

সেদিনই পরিষ্কার হবে,
বাংলার মানুষ কাকে শেষ পর্যন্ত বেছে নিলেন।