নিজস্ব প্রতিবেদক : মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২২৬ বা তারও বেশি আসন জিতে টানা চতুর্থবার সরকার গঠন করবে। তাঁর মতে, এসআই-সংক্রান্ত বিতর্ক ও প্রতিবাদ এবং কেন্দ্রের বিজেপি সরকারের তথাকথিত জোরজুলুমের বিরুদ্ধে সাধারণ মানুষ ভোট দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার আগে থেকেই ইভিএম এবং গণনা প্রক্রিয়ায় কারচুপির মাধ্যমে তৃণমূলকে হারানোর চক্রান্ত চলছে। এই পরিস্থিতিতে তিনি দলের সমস্ত প্রার্থীকে সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দিয়েছেন, যাতে ভোট গণনার প্রতিটি ধাপ নজরে রাখা যায়।

