উত্তরকন্যায় অগ্নিমিত্রার প্রথম প্রশাসনিক বৈঠক, উন্নয়ন ও দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদন : মন্ত্রী হওয়ার পর প্রথমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের নগরোন্নয়ন এবং নারী ও শিশু কল্যান মন্ত্রী অগ্নিমিত্রা পল। উত্তরবঙ্গের চার জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে উন্নয়নমূলক প্রকল্প, পরিকাঠামো, পানীয় জল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি।

দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে সরকারি সম্পত্তি চুরি ও রেশন দুর্নীতির ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। বৈঠক শেষে পূর্বতন সরকারের সমালোচনা করে তিনি জানান, উত্তরবঙ্গের উন্নয়নে আর কোনো ফাইল আটকে থাকবে না এবং দ্রুত গতিতে কাজ সম্পন্ন করা হবে। পাশাপাশি চা শ্রমিকদের মজুরি, স্বাস্থ্য পরিষেবা ও আবাসন নিয়ে শীঘ্রই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আশ্বাসও দেন তিনি।
এখন বিস্তারিত সংবাদ:

শিলিগুড়ির উত্তরবঙ্গ প্রশাসনিক সচিবালয় উত্তরকন্যায় রবিবার প্রথম সরকারি সফরে পৌঁছান রাজ্যের নবগঠিত সরকারের ক্যাবিনেট মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর আগমনকে ঘিরে সচিবালয় চত্বরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরাও আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন।

উত্তরকন্যার কনফারেন্স হলে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং বিভাগীয় পদস্থ আধিকারিকরা অংশগ্রহণ করেন। বৈঠকে উত্তরবঙ্গের চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি ও বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষভাবে দীর্ঘদিন ধরে আটকে থাকা রাস্তা নির্মাণ, পরিকাঠামো উন্নয়ন এবং পানীয় জল প্রকল্পগুলির বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়। পাশাপাশি সরকারি সম্পত্তি চুরি, ত্রাণ সামগ্রী ও রেশন দুর্নীতির মতো অভিযোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, উত্তরবঙ্গের কোনো প্রান্তে সরকারি সম্পদের অপব্যবহার বা চুরি বরদাস্ত করা হবে না।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, পূর্বতন সরকারের আমলে উত্তরবঙ্গকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি এবং বহু জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে বাধার সৃষ্টি হয়েছিল। বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে বলে দাবি করে তিনি জানান, উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নে সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং দ্রুততার সঙ্গে সমস্ত প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে।

এছাড়াও উত্তরবঙ্গের চা শিল্প ও চা শ্রমিকদের সমস্যা নিয়েও পৃথকভাবে আলোচনা করেন মন্ত্রী। শ্রম দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে তিনি চা শ্রমিকদের ন্যূনতম মজুরি, স্বাস্থ্য পরিষেবা এবং আবাসন সংক্রান্ত বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন। সূত্রের খবর, এই বিষয়ে খুব শীঘ্রই রাজ্য সরকারের তরফে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

অগ্নিমিত্রা পলের এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক সফর ঘিরে উত্তরবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে যথেষ্ট আলোচনা শুরু হয়েছে। বৈঠকের পর শিলিগুড়ি ও আশপাশের এলাকার একাধিক কর্মসূচিতেও তাঁর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
এভাবে নিয়মিত সব ভালো ও ইতিবাচক সংবাদ পেতে Khabarer Ghanta Follow করুন এবং Subscribe করুন।