অন্নপূর্ণা ভান্ডার ফর্মে উৎসাহ, ঘোঘোমালিতে বিনামূল্যে সহায়তা

নিজস্ব প্রতিবেদক : মহিলাদের জন্য মাসে ৩ হাজার টাকা!অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণ শুরু, জানুন কীভাবে মিলবে এই সুবিধা।মাসে ₹৩,০০০ পাওয়ার সুযোগ। অনলাইন ও অফলাইনে ফর্ম জমা দেওয়া যাচ্ছে।শিলিগুড়ি ঘোঘোমালিতে বিনামূল্যে ফর্ম পূরণে সহায়তা। বিজেপি নেতা শ্যামল সাহার উদ্যোগ কারা পাবেন সুবিধা? জানতে দেখুন পুরো ভিডিও

⭕ বিস্তারিত

রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। শিলিগুড়ি ঘোঘোমালিতে বিজেপি নেতা শ্যামল সাহা জানান, এই ফর্ম পূরণ করা অত্যন্ত সহজ এবং এ নিয়ে আতঙ্ক বা বিভ্রান্তির কোনো কারণ নেই। তাঁর দাবি, ফর্ম জমা দিলে মহিলারা প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পেতে পারেন।

শ্যামল সাহা আরও জানান, অনলাইন ও অফলাইন— দুইভাবেই ফর্ম পূরণ করা যাচ্ছে। মানুষের সুবিধার্থে মঙ্গলবার থেকে শিলিগুড়ির ঘোঘোমালি এলাকায় বিনামূল্যে অনলাইনে ফর্ম পূরণের ব্যবস্থা করা হচ্ছে। এলাকার বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে এই কাজে সহযোগিতা করতে চান তাঁরা।

এই উদ্যোগ সম্পর্কে শ্যামল সাহা আরও কী বললেন, তা জানতে দেখুন সম্পূর্ণ ভিডিও।