নিজস্ব প্রতিবেদক : শমা বা কনট্যাক্ট লেন্সের ঝামেলা থেকে কি স্থায়ী মুক্তি সম্ভব? উচ্চ পাওয়ারের কারণে ল্যাসিক করাতে না পারলেও কি রয়েছে বিকল্প ব্যবস্থা?চোখের ভেতরে বিশেষ লেন্স বসিয়ে কীভাবে ফিরে পাওয়া যায় স্বচ্ছ দৃষ্টি?
এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করলেন শিলিগুড়ির বর্ধমান রোডস্থিত দ্য হিমালয়ান আই ইন্সটিটিউটের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ স্নেহা বাত্রা।

তিনি জানান, ইমপ্ল্যান্টেবল কোলামার লেন্স (ICL) হলো দৃষ্টিশক্তি সংশোধনের একটি অত্যাধুনিক ও নিরাপদ পদ্ধতি। এই পদ্ধতিতে চোখের ভেতরে একটি বিশেষ লেন্স প্রতিস্থাপন করা হয়, যা উচ্চ মাত্রার মাইনাস বা প্লাস পাওয়ার এবং অ্যাস্টিগমাটিজম সংশোধনে কার্যকর ভূমিকা পালন করে। বিশেষ করে যাঁদের কর্নিয়া পাতলা হওয়ার কারণে ল্যাসিক করা সম্ভব নয়, তাঁদের জন্য আইসিএল একটি অত্যন্ত উপযোগী বিকল্প।
ডাঃ বাত্রা আরও জানান, আইসিএল অপারেশনে চোখের স্বাভাবিক লেন্স অক্ষত থাকে এবং প্রয়োজনে ভবিষ্যতে এই লেন্স অপসারণও করা যায়। সাধারণত অল্প সময়ের মধ্যেই অপারেশন সম্পন্ন হয় এবং বেশিরভাগ রোগী দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।
তবে যে কোনও অস্ত্রোপচারের মতো আইসিএলের ক্ষেত্রেও কিছু সম্ভাব্য ঝুঁকি রয়েছে। তাই অপারেশনের আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।আইসিএল পদ্ধতির সুবিধা, কারা এই অপারেশনের জন্য উপযুক্ত, সম্ভাব্য ঝুঁকি এবং অপারেশন-পরবর্তী যত্ন সম্পর্কে আরও বিস্তারিত জানতে দেখতে থাকুন এই বিশেষ ভিডিও প্রতিবেদন।

