চিকিৎসক-রোগীর পারস্পরিক শ্রদ্ধাই সুস্থ সম্পর্কের চাবিকাঠি

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসক ও রোগীর মধ্যে আস্থা ও সম্মানের সম্পর্কই উন্নত চিকিৎসা পরিষেবার ভিত্তি।
একে অপরের প্রতি সংবেদনশীলতা ও শ্রদ্ধাবোধ থাকলে আরও মজবুত হবে এই সম্পর্ক।চিকিৎসক দিবসের প্রাক্কালে এমনই বার্তা দিলেন লায়ন্স ক্লাবের প্রাক্তন জেলা গভর্নর লায়ন সুরেশ সিনহল।

আসন্ন জাতীয় চিকিৎসক দিবসকে সামনে রেখে চিকিৎসক ও রোগীর পারস্পরিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরলেন সুরেশ সিনহল। তাঁর মতে, একজন চিকিৎসকের যেমন রোগীর প্রতি মানবিক ও সংবেদনশীল মনোভাব থাকা প্রয়োজন, তেমনই রোগীদেরও চিকিৎসকদের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করা উচিত।

উভয় পক্ষের এই পারস্পরিক বোঝাপড়া ও সম্মানবোধই চিকিৎসক-রোগীর সম্পর্ককে আরও সুদৃঢ় ও বিশ্বাসভিত্তিক করে তুলতে পারে।তিনি জানান, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল সারা বছর ধরে নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন প্রকল্প তাদের অন্যতম প্রধান কর্মসূচি।

লায়ন্স পরিচালিত চক্ষু হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য উদ্যোগে বহু চিকিৎসক সক্রিয়ভাবে যুক্ত থেকে সাধারণ মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।চিকিৎসক দিবসের প্রাক্কালে চিকিৎসক ও রোগীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা এবং বিশ্বাসের পরিবেশ গড়ে তোলার ওপরই বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।