উত্তরবঙ্গ থেকে শুরু ‘বিজেপি ঝড়’, ২০০-র কাছাকাছি আসনের দাবি দলের মুখপাত্রের

নিজস্ব প্রতিবেদক : আসন্ন নির্বাচনের ফলাফল ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। এরই মধ্যে ভারতীয় জনতা পার্টি-র তরফে বড়সড় জয়ের দাবি সামনে এল। দলের শিলিগুড়ি সাংগঠনিক জেলার মুখপাত্র কমল ঘোষ জানিয়েছেন, এবারের ভোটে উত্তরবঙ্গ থেকেই বিজেপির পক্ষে এক প্রবল স্রোত তৈরি হয়েছে, যা ক্রমে দক্ষিণবঙ্গেও প্রভাব ফেলেছে।

তার কথায়, রাজ্যে দীর্ঘদিনের দুর্নীতি ও প্রশাসনিক অস্থিরতায় সাধারণ মানুষ বিরক্ত হয়ে পড়েছেন, আর সেই ক্ষোভই প্রতিফলিত হয়েছে ইভিএমে দেওয়া ভোটে। এই পরিস্থিতিতে বিজেপি প্রায় ২০০-র কাছাকাছি আসন পেয়ে সরকার গঠন করবে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের সার্বিক উন্নয়নে নতুনভাবে কাজ শুরু হবে। তাঁর মতে, বর্তমানে পিছিয়ে পড়া পশ্চিমবঙ্গ-কে এগিয়ে নিয়ে যেতে দল প্রতিশ্রুতিবদ্ধ এবং নরেন্দ্র মোদী-র নেতৃত্বে রাজ্য এক নতুন উন্নয়নের পথে এগোবে।