গণনা কেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে QR কোডভিত্তিক পরিচয় ব্যবস্থা চালু করল ECI

নিজস্ব প্রতিবেদন : ভোট গণনা প্রক্রিয়াকে আরও নিরাপদ, স্বচ্ছ ও নির্বিঘ্ন করতে নতুন উদ্যোগ নিল ভারতের নির্বাচন কমিশন (ECI)। এবার গণনা কেন্দ্রে প্রবেশের জন্য চালু হচ্ছে QR কোডভিত্তিক ফটো আইডি সিস্টেম।এই নতুন ব্যবস্থা ৪ মে ২০২৬ থেকে চালু হচ্ছে এবং এটি ECI-এর ৩০টিরও বেশি গুরুত্বপূর্ণ উদ্যোগের অংশ।

প্রথম পর্যায়ে অসম, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং পুদুচেরিতে এই ব্যবস্থা কার্যকর করা হবে, পাশাপাশি কয়েকটি উপনির্বাচনেও এটি প্রযোজ্য থাকবে।গণনা কেন্দ্রে প্রবেশের আগে প্রত্যেককে QR কোড স্ক্যানের মাধ্যমে পরিচয় যাচাই করতে হবে। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদেরই প্রবেশের অনুমতি দেওয়া হবে।

এছাড়াও প্রতিটি গণনা কেন্দ্রে মিডিয়া সেন্টার তৈরি করা হবে।
এই পদক্ষেপের ফলে ভোট গণনা প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুরক্ষিত হবে বলে মনে করছে নির্বাচন কমিশন।