ভোটের আগে আস্থা গড়তে রাস্তায় কেন্দ্রীয় বাহিনী, মাইকিংয়ে নিশ্চিন্ত থাকার বার্তা

নিজস্ব প্রতিবেদন : সুস্থ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মানুষের ভিড়ের মাঝেই মাইকিং করে ভোটারদের আশ্বস্ত করছে কেন্দ্রীয় বাহিনী। তাঁদের স্পষ্ট বার্তা—ভয়মুক্ত পরিবেশে নিশ্চিন্তে ভোট দিন, আমরা আপনাদের নিরাপত্তায় পাশে আছি।

মাইকিংয়ের পাশাপাশি ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে এই বার্তা পৌঁছে দিচ্ছেন জওয়ানরা। কোথাও কোনো অসুবিধা বা সমস্যা দেখা দিলে দ্রুত নিকটবর্তী থানায় যোগাযোগ করার আহ্বানও জানানো হচ্ছে।

ভোটের আর হাতে গোনা কয়েকদিন বাকি থাকতেই জেলার বিভিন্ন প্রান্তে এই দৃশ্য এখন চোখে পড়ছে। জলপাইগুড়ির রাস্তায় কেন্দ্রীয় বাহিনীর এই সক্রিয় উপস্থিতি সাধারণ মানুষের মনে আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বলেই মনে করছেন অনেকে।