নিজস্ব প্রতিবেদন : শিলিগুড়ির হায়দরপাড়াস্থিত ‘বৌদ্ধ বিদর্শন ধ্যান আশ্রম’-এর উদ্যোগে ১লা মে ২০২৬, শুক্রবার যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে ২৫৭০তম শুভ বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা উদযাপিত হতে চলেছে। জগতের সকল প্রাণীর সুখ ও শান্তি কামনায় আশ্রম কর্তৃপক্ষ দুই দিনব্যাপী এক বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করেছেন।

আশ্রমের অফিস সম্পাদক খোকন বড়ুয়া ওরফে রাজু জানিয়েছেন, এই পবিত্র তিথিতেই রাজকুমার গৌতমের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ ঘটেছিল। এই ত্রিস্মৃতি বিজড়িত দিনটিকে স্মরণীয় করে রাখতে আশ্রম প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।
অনুসূচি ও বিশেষ আকর্ষণ
উৎসবের সূচনা হবে ৩০শে এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৫:০০ টায়। একটি বিশাল বৌদ্ধ শান্তি পদযাত্রা’*র মাধ্যমে। পদযাত্রাটি রামকৃষ্ণ মাঠ, পানী ট্যাঙ্কি মোড়, থেকে শুরু হয়ে হাসমিচক ও বিধান রোড পরিক্রমা করে পুনরায় রামকৃষ্ণ মাঠে এসে শেষ হবে।
১লা মে (শুক্রবার) মূল দিবসের কর্মসূচি:
সকাল ৭:০০ টা: ত্রিপিটক থেকে পবিত্র সূত্র পাঠ।
সকাল ৯:০০ টা: বিশ্ব বৌদ্ধ পতাকা উত্তোলন।
সকাল ৯:৩০ টা: বুদ্ধপূজা ও পঞ্চশীল গ্রহণ।
সকাল ১১:৩০ টা: বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ড দান।
দুপুর ১:৩০ টা: আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন।
সন্ধ্যা ৭:০০ টা: সর্বসাধারণের জন্য খিচুড়ি প্রসাদ বিতরণ।
আশ্রম কমিটির পক্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে এই পবিত্র উৎসবে শামিল হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।
খোকন বড়ুয়া আরও জানান, শান্তি পদযাত্রায় অংশগ্রহণকারীদের ৩০শে এপ্রিল বিকেল ৫টার মধ্যে আশ্রম প্রাঙ্গণে উপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে। বর্তমান বিশ্বের অস্থিরতা কাটিয়ে শান্তি ও মৈত্রী প্রতিষ্ঠার লক্ষ্যেই এই বছরের বুদ্ধ পূর্ণিমা উৎসর্গ করা হয়েছে।

