বিশ্ব ওবেসিটি দিবসে সতর্কবার্তা—অলস জীবনযাপনেই বাড়ছে স্থূলতার ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক :
বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর জীবনে বসে কাজ করার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এআই প্রযুক্তির বিস্তারের ফলে কর্মপদ্ধতিতে এসেছে বড় পরিবর্তন, কমেছে দৌড়ঝাঁপ ও শারীরিক পরিশ্রম। দৈনন্দিন জীবনে কায়িক শ্রমের পরিমাণ ক্রমশ হ্রাস পাওয়ায় তার সরাসরি প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্যে।

এর পাশাপাশি খাদ্যাভ্যাসেও এসেছে আমূল পরিবর্তন। ফাস্ট ফুডের প্রতি ঝোঁক বেড়ে যাওয়ায় ওজন বৃদ্ধির সমস্যা এখন ঘরে ঘরে। অতিরিক্ত ওজনের কারণে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের মতো জটিল অসুখের আশঙ্কাও বাড়ছে উদ্বেগজনক হারে।

৪ঠা মার্চ পালিত হয় বিশ্ব ওবেসিটি দিবস বা স্থূলতা সচেতনতা দিবস। এই উপলক্ষে শিলিগুড়ির বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শীর্ষেন্দু পাল সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত ব্যায়াম, সুষম আহার এবং সক্রিয় জীবনধারা অত্যন্ত জরুরি। এখনই সচেতন না হলে ভবিষ্যতে স্থূলতা বড় স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে উঠতে পারে