বাঁচতে চায় ৮ বছরের সুকল্পা — ২৫ লক্ষ টাকার লড়াইয়ে এগিয়ে আসুন, ফিরুক তার হাসি

নিজস্ব প্রতিবেদক :
বয়স মাত্র ৮ বছর ৩ মাস। অথচ জীবনের শুরুতেই কঠিন লড়াইয়ের মুখে পড়েছে ছোট্ট সুকল্পা দাস। চিকিৎসকদের রিপোর্ট বলছে, তার দু’টি কিডনিই সম্পূর্ণ বিকল হয়ে গেছে। বর্তমানে নিয়মিত ডায়ালিসিসের মাধ্যমে কোনোমতে বাঁচিয়ে রাখা হচ্ছে তাকে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সুকল্পার শরীর থেকে বিকল কিডনি অপসারণ করে নতুন কিডনি প্রতিস্থাপন করতে পারলেই সে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। মেয়েকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করতে প্রস্তুত তার মা গীতা সরকার।

কিন্তু সমস্যার জায়গা একটাই—অপারেশন ও প্রতিস্থাপনের জন্য প্রয়োজন প্রায় ২৫ লক্ষ টাকা।সুকল্পার বাবা সুদীপ দাস একজন দিনমজুরের কাজ করেন। সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে এত বিপুল অর্থ জোগাড় করা তাঁদের পক্ষে প্রায় অসম্ভব। শিলিগুড়ি পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের ঘোঘোমালি মধ্য চয়নপাড়ার এই পরিবার এখন চরম আর্থিক সঙ্কটে দিন কাটাচ্ছে।

চোখে জল নিয়ে বাবা-মায়ের একটাই আবেদন—সবাই যদি সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ান, তবে তাঁদের ছোট্ট মেয়েটি আবার সুস্থ হয়ে স্কুলে যেতে পারবে, বন্ধুদের সঙ্গে খেলতে পারবে, স্বপ্ন দেখতে পারবে।আপনাদের অল্প সাহায্যই হতে পারে সুকল্পার নতুন জীবনের আলো।

সাহায্যের জন্য যোগাযোগ ও অর্থ প্রেরণের তথ্য:
⭕ পেটিএম নম্বর: 9647699572
⭕ ব্যাংক অ্যাকাউন্ট নাম: Sudip Das
ব্যাংক: Indian Overseas Bank
অ্যাকাউন্ট নম্বর: 324101000012614
শাখা: Haiderpara Branch
IFSC: IOBA0003241

আসুন, মানবতার হাত বাড়াই। সবাই মিলে একটু একটু করে সাহায্য করলে ২৫ লক্ষ টাকার স্বপ্ন আর অসম্ভব থাকবে না। ছোট্ট সুকল্পার মুখে আবার ফুটুক হাসি