সচেতন ভোটের আহ্বান— নো ইওর ক্যান্ডিডেট অ্যাপ ব্যবহারে জোর নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের প্রাক্কালে ভোটারদের আরও সচেতন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার বার্তা দিচ্ছে নির্বাচন কমিশন। নো ইওর ক্যান্ডিডেট বা কে ওয়াই সি অ্যাপের মাধ্যমে নিজের এলাকার প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার সুযোগ করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য।

এই অ্যাপ ব্যবহার করে ভোটাররা সহজেই প্রার্থীদের হলফনামা, শিক্ষাগত যোগ্যতা, আর্থিক অবস্থা এবং অতীত অপরাধ সংক্রান্ত তথ্য জানতে পারবেন। ফলে ভোট দেওয়ার আগে একজন ভোটার তাঁর প্রার্থী সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে সক্ষম হবেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সচেতন ভোটার হওয়া অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মানুষ সঠিক তথ্যের ভিত্তিতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

তাই সকল ভোটারের উদ্দেশ্যে নির্বাচন কমিশনের আবেদন— দেরি না করে, নো ইওর ক্যান্ডিডেট, অ্যাপটি ডাউনলোড করুন এবং সচেতনভাবে ভোট দিন। কারণ একটি সঠিক সিদ্ধান্তই গড়ে তুলতে পারে ভবিষ্যতের শক্তিশালী গণতন্ত্র।