যোগচর্চায় সুস্থতার খোঁজ, বিশ্ব যোগা দিবসকে ঘিরে বাড়ছে উৎসাহ

নিজস্ব প্রতিবেদক : ২১ জুন বিশ্ব যোগা দিবসকে সামনে রেখে বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে জোর প্রস্তুতি।
শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার একটি যোগা কেন্দ্রে প্রতিদিন ভিড় করছেন নানা বয়সের মানুষ।নিয়মিত যোগচর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতার দাবি অংশগ্রহণকারীদের। প্রশিক্ষক পিঙ্কি বিশ্বাসের তত্ত্বাবধানে চলছে যোগাসনের নিয়মিত প্রশিক্ষণ।

আসন্ন বিশ্ব যোগা দিবস উপলক্ষে দেশজুড়ে যেমন বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি শুরু হয়েছে, তেমনি শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার নবজাগ্রত সংঘ ক্লাব চত্বরেও দেখা যাচ্ছে উৎসাহের আবহ। সেখানে অবস্থিত ‘সিদ্ধিদাতা ফিটনেস যোগা সেন্টার’-এ ইতিমধ্যেই যোগা দিবসকে ঘিরে নানা পরিকল্পনা ও আলোচনা শুরু হয়েছে।

এই কেন্দ্রের প্রশিক্ষক পিঙ্কি বিশ্বাস দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে যোগাসনের প্রশিক্ষণ দিয়ে আসছেন। তাঁর তত্ত্বাবধানে শিশু থেকে প্রবীণ— বিভিন্ন বয়সের মানুষ যোগচর্চার কৌশল শিখছেন এবং সুস্থ জীবনযাপনের পথে এগিয়ে চলেছেন।

যোগা কেন্দ্রের সদস্যদের দাবি, নিয়মিত অনুশীলনের ফলে তাঁদের শারীরিক সক্ষমতা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি মানসিক প্রশান্তিও এসেছে। অনেকেই বিভিন্ন শারীরিক সমস্যার উপশম অনুভব করেছেন বলেও জানিয়েছেন। ফলে এলাকার গণ্ডি পেরিয়ে দূরদূরান্ত থেকেও বহু মানুষ এই কেন্দ্রে যোগা প্রশিক্ষণ নিতে আসছেন।

২১ জুন বিশ্ব যোগা দিবসের প্রাক্কালে যোগচর্চার এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও সুস্থতার বার্তা নিয়েই খবরের ঘন্টার বিশেষ প্রতিনিধি সোমা দাস তুলে ধরছেন একটি বিশেষ প্রতিবেদন। সঙ্গে থাকুন এবং দেখুন যোগার মাধ্যমে সুস্থ জীবনের অনুপ্রেরণার এই অনন্য কাহিনি।