সুস্থ জীবনের চাবিকাঠি সঠিক খাদ্যাভ্যাস

নিজস্ব প্রতিবেদন : শুধু ওষুধ খেলেই হবে না, সুস্থ থাকতে চাই সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম।কী খাবেন, কতটা খাবেন— সেই গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন পুষ্টি বিশারদ ডাঃ জয়শ্রী জানা।ওষুধের থেকেও গুরুত্বপূর্ণ হতে পারে আপনার খাবারের অভ্যাস!জানুন কোন খাবার আপনাকে সুস্থ রাখবে, আর কোন অভ্যাস ডেকে আনবে রোগ।

পুষ্টি বিশারদ ডাঃ জয়শ্রী জানার বিশেষ পরামর্শ, মিস করবেন না!বর্তমান সময়ে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড, স্থূলতা-সহ নানা সমস্যার কারণে বহু মানুষ নিয়মিত ওষুধ সেবন করছেন। তবে শুধু ওষুধের উপর নির্ভর করলেই চলবে না। সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রয়োজন নিয়মিত ব্যায়াম, যোগাসন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিক খাদ্যাভ্যাস।

কী খাবেন, কতটা খাবেন এবং কীভাবে খাবেন— এই বিষয়ে সচেতনতা না থাকলে অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত স্বাস্থ্যলাভ সম্ভব হয় না। অথচ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রশিক্ষিত পুষ্টি বিশেষজ্ঞের সংখ্যা এখনও তুলনামূলকভাবে কম।

এই পরিস্থিতিতে বহু মানুষকে স্বাস্থ্যকর জীবনযাপনের পথ দেখাচ্ছেন পুষ্টি বিশারদ ডাঃ জয়শ্রী জানা। তিনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক হওয়ার পাশাপাশি পুষ্টিবিদ হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করছেন।

শিলিগুড়ি জংশন এলাকার বিশ্বদীপ সিনেমা হলের বিপরীতে উত্তরাপন মার্কেট কমপ্লেক্সে অবস্থিত সাউন্ড হেল্থ ক্লিনিকে তিনি নিয়মিত রোগী দেখেন এবং খাদ্যাভ্যাস সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন।

সুস্থ থাকতে খাদ্যাভ্যাস কতটা গুরুত্বপূর্ণ এবং দৈনন্দিন জীবনে কী কী বিষয়ে নজর রাখা প্রয়োজন, সেই বিষয়ে আজ কী বলছেন ডাঃ জয়শ্রী জানা, চলুন শুনে নেওয়া যাক।