নিজস্ব প্রতিবেদক : আসছে জগন্নাথদেবের স্নানযাত্রা ও রথযাত্রা।জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে পালিত হয় মহাপ্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা।এই দিনে ১০৮ কলস পবিত্র ও সুগন্ধি জল দিয়ে মহাস্নান করানো হয় দেবতাদের।স্নানযাত্রার পর প্রায় ১৫ দিন “অনসর” কক্ষে অবস্থান করেন জগন্নাথদেব।

এই সময় সাধারণ দর্শন বন্ধ থাকে।ভক্তদের বিশ্বাস, মহাস্নানের পর ভগবান অসুস্থ হয়ে বিশ্রাম নেন।এরপর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় বিশ্ববিখ্যাত রথযাত্রা।রথযাত্রায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চড়ে ভক্তদের মাঝে বেরিয়ে আসেন।শাস্ত্র মতে, রথের দড়ি টানা ও রথ দর্শন অত্যন্ত পুণ্যজনক বলে বিবেচিত।
“জগন্নাথ” শব্দের অর্থ—‘জগতের নাথ’ বা সমগ্র বিশ্বের অধিপতি।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত এই উৎসব ভ্রাতৃত্ব ও মানবতার বার্তা বহন করে।
শিলিগুড়ি ইসকনে চলছে জগন্নাথদেবের বিশেষ আরাধনা। জয় জগন্নাথ।

