সেবক কালীবাড়ির কাছে ধস, বন্ধ শিলিগুড়ি–সিকিমের ১০ নম্বর জাতীয় সড়ক

নিজস্ব প্রতিবেদক : সিকিমগামী যাত্রীদের জন্য বড় দুর্ভোগ।
সেবক কালীবাড়ির কাছে পাহাড় ধসে বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক।ধস সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করেছে প্রশাসন।প্রবল বৃষ্টির জেরে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। সেবক কালীবাড়ি সংলগ্ন এলাকায় পাহাড় থেকে মাটি ও পাথর নেমে আসায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধস সরানোর কাজ শুরু করেন। রাস্তা পরিষ্কার করে যত দ্রুত সম্ভব যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।এদিকে সড়ক বন্ধ থাকায় সিকিমমুখী এবং শিলিগুড়িমুখী বহু যানবাহন আটকে পড়েছে। পরিস্থিতির ওপর প্রশাসন নজর রাখছে এবং রাস্তা নিরাপদ হলেই যান চলাচল পুনরায় চালু করা হবে।