গরমে চোখের যত্নে সতর্কতার বার্তা, শিশুদের মোবাইল ব্যবহারে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদন : প্রচণ্ড গরমে বাড়ছে চোখে অ্যালার্জি ও ড্রাই আই-এর সমস্যা। অনেকের চোখ লাল হয়ে যাওয়া ও জ্বালাপোড়ার অভিযোগ বাড়ছে।শিশু-কিশোরদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকর প্রভাব নিয়েও সতর্ক করলেন বিশেষজ্ঞ চিকিৎসক।

গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চোখের বিভিন্ন সমস্যাও বাড়ছে। বিশেষ করে চোখে অ্যালার্জি ও ড্রাই আই এখন অনেকের কাছেই বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে অনেকের চোখ লাল হয়ে যাওয়া, জ্বালাপোড়া ও অস্বস্তির মতো সমস্যা দেখা দিচ্ছে।

এই বিষয়ে শিলিগুড়ির বর্ধমান রোডে অবস্থিত দ্য হিমালয়ান আই ইনস্টিটিউট-এর বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ স্নেহা বাত্রা গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তিনি জানান, গরমের সময় চোখের সঠিক যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। একইসঙ্গে তিনি শিশু ও কিশোরদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকর দিক নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

দীর্ঘ সময় মোবাইলের পর্দার দিকে তাকিয়ে থাকার ফলে চোখের উপর অতিরিক্ত চাপ পড়ে, যা ভবিষ্যতে নানা ধরনের দৃষ্টিজনিত সমস্যার কারণ হতে পারে। তাই অভিভাবকদের এ বিষয়ে সচেতন থাকারও আহ্বান জানান তিনি।