নিজস্ব প্রতিবেদক :রবিবারের ছুটির দিনেও সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেল স্বাস্থ্যসেবা। সাহুডাঙির শ্রীরামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে বিশিষ্ট চিকিৎসক ডাঃ শীর্ষেন্দু পালের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির। সেখানে রক্তে শর্করা , ইউরিক অ্যাসিড ও লিপিড প্রোফাইল পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

বিশেষ করে ছুটির দিনগুলিতে সময় বের করে শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় এ ধরনের স্বাস্থ্য শিবির আয়োজন করে চলেছেন ডাঃ শীর্ষেন্দু পাল। রবিবার সাহুডাঙির শ্রীরামকৃষ্ণ আশ্রম চত্বরে অনুষ্ঠিত এই শিবিরেও বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ পান।
শুধু স্বাস্থ্য পরীক্ষা নয়, রোগীদের প্রয়োজন অনুযায়ী পরামর্শ দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। চিকিৎসাকে মানুষের আরও কাছে পৌঁছে দেওয়ার এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন উপস্থিত বাসিন্দারা। তাঁদের মতে, এমন উদ্যোগ সমাজের বহু মানুষের কাছে আশীর্বাদস্বরূপ।

