নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি #WhatsApp-এ একটি লিঙ্ক ছড়িয়ে পড়েছে, যেখানে একটি ভিডিওতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী -কে একটি বিনিয়োগ প্ল্যাটফর্মের প্রচার করতে দেখা যাচ্ছে। ভিডিওতে দাবি করা হয়েছে, মাত্র ₹২১ হাজার বিনিয়োগ করে ₹৩০ লক্ষ পর্যন্ত লাভ করা সম্ভব।কিন্তু “PIB Fact Check”( পি আই বি ফ্যাক্ট চেক) জানিয়েছে—

ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে।কেন্দ্রীয় অর্থমন্ত্রী বা ভারত সরকার এমন কোনও বিনিয়োগ প্রকল্প বা প্ল্যাটফর্মকে অনুমোদন, সমর্থন বা প্রচার করেনি।
প্রতারকরা সাধারণ মানুষকে ফাঁদে ফেলতে ভুয়ো ভিডিও ও অস্বাভাবিক লাভের প্রলোভন ব্যবহার করছে। তাই কোনও বিনিয়োগের আগে সরকারি সূত্র থেকে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
সন্দেহজনক বা ভুয়ো তথ্য দেখলে দ্রুত রিপোর্ট করুন
WhatsApp: +91 8799711259
Email: factcheck@pib.gov.in
সৌজন্যে: পি আই বি সূত্র

