নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ায় ফের ছড়াল বিভ্রান্তিকর তথ্য। এবার Instagram-এর একটি রিল ভিডিওতে দাবি করা হয়েছে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা Reserve Bank of India নাকি খুব শীঘ্রই ₹৫০০ টাকার নোট বন্ধ করে দিতে চলেছে।

‘insightswithnicky’ নামের একটি Instagram চ্যানেলের ওই রিলকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়াতে শুরু করে। ভিডিওতে এমনভাবে বিষয়টি তুলে ধরা হয়, যাতে মনে হয় খুব শীঘ্রই বাজার থেকে ₹৫০০ নোট তুলে নেওয়া হবে।তবে এই দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে পিআইবি ফ্যাক্ট চেক ।
পি আই বি ফ্যাক্ট চেক
স্পষ্ট জানায়—
₹৫০০ টাকার নোট বন্ধ করার বিষয়ে RBI কোনও ঘোষণা করেনি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
এছাড়াও নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, আর্থিক বিষয়ক কোনও সিদ্ধান্ত বা তথ্য শুধুমাত্র সরকারি ও অফিসিয়াল সূত্র থেকেই যাচাই করা উচিত। ভুয়ো খবর বা বিভ্রান্তিকর ভিডিও দেখে আতঙ্কিত না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের গুজব সাধারণ মানুষের মধ্যে অযথা বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি করতে পারে। তাই কোনও তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি।
সৌজন্যে: পি আই বি ফ্যাক্ট চেক।

