নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের সিবিএসই বোর্ড পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল শিলিগুড়ি লাগোয়া দার্জিলিং পাবলিক স্কুল। দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের অসাধারণ ফলাফলে খুশির আবহ তৈরি হয়েছে বিদ্যালয় চত্বরে। বিদ্যালয় কর্তৃপক্ষ সফল পড়ুয়াদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

বিশেষভাবে বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক বিভাগের কৃতী ছাত্রছাত্রীদের সাফল্য সকলের নজর কেড়েছে। বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের নিষ্ঠা, কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং লক্ষ্যে অবিচল থাকার মানসিকতার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। তাঁদের এই কৃতিত্বে গর্বিত গোটা ডি জে পি এস পরিবার।
বিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই সাফল্য শুধু একটি পরীক্ষার ফল নয়, বরং আগামী দিনের আরও বড় বড় অর্জনের পথে প্রথম ধাপ। ভবিষ্যতে ছাত্রছাত্রীরা জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও সফল হোক, সেই শুভকামনাই জানানো হয়েছে বিদ্যালয়ের তরফে।
একইসঙ্গে ছাত্রছাত্রীদের এই সাফল্যের পিছনে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের অবিরাম সহযোগিতা, সঠিক দিকনির্দেশ এবং উৎসাহের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
দার্জিলিং পাবলিক স্কুলের এই সাফল্য আগামী দিনেও ছাত্রছাত্রীদের আরও অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করছে শিক্ষা মহল।

