নিজস্ব প্রতিবেদন :
ব্যক্তিগত শোককে পাশে সরিয়ে জনসেবার কাজে নিষ্ঠার পরিচয় দেওয়ায় বিজেপি নেতা তথা সমাজসেবী কমল ঘোষকে সংবর্ধনা জানাল শিলিগুড়ি অনুভূতি ওয়েলফেয়ার অর্গানাইজেশন।

মঙ্গলবার সংস্থার সদস্যারা কমল ঘোষের বাড়িতে গিয়ে তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করেন। শিলিগুড়ি সাংগঠনিক জেলার বিজেপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্যও এলাকায় সুপরিচিত তিনি।
সংস্থার সদস্যাদের বক্তব্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের সময় মাত্র ১২ দিনের ব্যবধানে নিজের মা ও ভাইকে হারানোর মতো গভীর ব্যক্তিগত শোকের মধ্য দিয়েও কমল ঘোষ দলীয় ও সামাজিক দায়িত্ব পালনে অবিচল ছিলেন। কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি নির্বাচনী ও জনসংযোগমূলক বিভিন্ন কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এই নিষ্ঠা ও দায়িত্ববোধের স্বীকৃতি স্বরূপ তাঁকে সংবর্ধনা জানানো হয় বলে জানায় সংগঠনটি। সম্মাননা পেয়ে কমল ঘোষ শিলিগুড়ি অনুভূতি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সকল সদস্যাকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

