নিজস্ব প্রতিবেদক : শিলিগুড়ি পুরসভার রাজনীতিতে নতুন চর্চার সূচনা। মেয়র পদ থেকে ইস্তফাপত্র জমা দিলেন গৌতম দেব। তবে তাঁর ইস্তফা এখনও আনুষ্ঠানিকভাবে গৃহীত না হওয়ায় এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে রাজি নন তিনি।

শুক্রবার শিলিগুড়ি পুরসভার মেয়র পদ থেকে ইস্তফাপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন গৌতম দেব। এই পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। যদিও ইস্তফাপত্র গ্রহণ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি তিনি।
শুধু ইস্তফাপত্র জমা দিয়েই থেমে থাকেননি গৌতম দেব। তিনি সরকারি গাড়ি এবং তাঁর জন্য নির্ধারিত নিরাপত্তারক্ষীর দায়িত্বও ছেড়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। ফলে তাঁর এই সিদ্ধান্তকে ঘিরে বিভিন্ন মহলে নানা জল্পনা তৈরি হয়েছে।
এখন নজর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের দিকে। ইস্তফাপত্র গ্রহণ করা হলে শিলিগুড়ি পুরসভার প্রশাসনিক ও রাজনৈতিক সমীকরণে কী প্রভাব পড়ে, তা নিয়েই শুরু হয়েছে বিস্তর আলোচনা। জানা গিয়েছে, গৌতমবাবু এখন বই লেখালেখি এবং সঙ্গীত চর্চায় বেশি করে নজর দেবেন। সম্প্রতি তৃনমুলের জেলা চেয়ারম্যান হিসাবেও তাঁর নাম ঘোষিত হয়

