নিজস্ব প্রতিবেদক : চোখে ছানি ধরা পড়েছে? অপারেশন না করালে কি অন্ধত্বের ঝুঁকি বাড়তে পারে?ছানি হলে কী কী সতর্কতা মেনে চলা জরুরি?এই সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানালেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সুপ্রতীক ব্যানার্জী।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের ছানির সমস্যা অনেকেরই দেখা দেয়। কিন্তু এখনও বহু মানুষের মনে ছানি নিয়ে নানা ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন, ছানি সম্পূর্ণ পেকে না গেলে অপারেশন করা যায় না বা অপারেশন না করলেও তেমন সমস্যা হয় না। বাস্তবে বিষয়টি একেবারেই ভিন্ন।
বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সুপ্রতীক ব্যানার্জীর মতে, ছানি ধীরে ধীরে চোখের স্বাভাবিক লেন্সকে ঘোলা করে দেয়। ফলে দৃষ্টিশক্তি ক্রমশ কমতে থাকে। দীর্ঘদিন চিকিৎসা না করালে ছানি শক্ত হয়ে যেতে পারে এবং গুরুতর ক্ষেত্রে চোখের অন্যান্য জটিলতাও দেখা দিতে পারে, যা দৃষ্টিশক্তির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তাই সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।
তিনি জানান, ঝাপসা দেখা, রাতে দেখতে অসুবিধা হওয়া, আলোতে অতিরিক্ত ঝলকানি অনুভব করা, রঙ ফ্যাকাশে দেখা কিংবা বারবার চশমার পাওয়ার পরিবর্তনের প্রয়োজন হলে দ্রুত চোখ পরীক্ষা করানো উচিত। ডায়াবেটিস রোগী এবং বয়স্কদের ক্ষেত্রে নিয়মিত চক্ষু পরীক্ষা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
ছানি প্রতিরোধে সম্পূর্ণ নিশ্চয়তা না থাকলেও কিছু সতর্কতা মেনে চললে ঝুঁকি কমানো সম্ভব। যেমন— ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, ধূমপান পরিহার করা, অতিরিক্ত রোদে বের হলে সানগ্লাস ব্যবহার করা এবং নিয়মিত চোখ পরীক্ষা করানো।
শিলিগুড়ির বর্ধমান রোডে অবস্থিত দ্য হিমালয়ান আই ইন্সটিটিউটে বর্তমানে ছানি অপারেশনের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন উন্নত চিকিৎসা পরিষেবা উপলব্ধ রয়েছে। এখানে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে অত্যাধুনিক পদ্ধতিতে ছানি অপারেশন এবং উন্নত মানের লেন্স প্রতিস্থাপনের সুবিধা দেওয়া হচ্ছে।
ছানি, তার লক্ষণ, সতর্কতা, চিকিৎসা এবং অপারেশন সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ তথ্য জানতে এই ভিডিওতে নজর রাখুন। বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সুপ্রতীক ব্যানার্জী বিস্তারিতভাবে তুলে ধরেছেন ছানি সম্পর্কে প্রয়োজনীয় সব তথ্য।

