মায়োপিয়া সচেতনতায় ছাত্রছাত্রীদের উৎসাহ, শিলিগুড়িতে দ্য হিমালয়ান আই ইন্সটিটিউটের প্রবন্ধ ও পোস্টার প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : শিশু-কিশোরদের মধ্যে ক্রমবর্ধমান চোখের সমস্যা মায়োপিয়া বা চোখের মাইনাস পাওয়ার নিয়ে সচেতনতা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিল শিলিগুড়ির বর্ধমান রোডস্থিত দ্য হিমালয়ান আই ইন্সটিটিউট । মায়োপিয়া সচেতনতা সপ্তাহকে সামনে রেখে সংস্থার উদ্যোগে আয়োজিত হয়েছিল পোস্টার অঙ্কন ও প্রবন্ধ প্রতিযোগিতা। রবিবার ২৪ মে শিলিগুড়ি তথ্যকেন্দ্রের রামকিঙ্কর হলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সচেতনতামূলক আলোচনা সভা।

অনুষ্ঠানে চিকিৎসক ও বিশিষ্টজনেরা মায়োপিয়া প্রতিরোধে সচেতনতার উপর গুরুত্বারোপ করেন। তাঁরা জানান, বর্তমানে শিশু-কিশোরদের দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার, কাছ থেকে একনাগাড়ে বই পড়া এবং মাঠে খেলাধূলা কমে যাওয়ার কারণে মায়োপিয়ার প্রবণতা বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে মায়োপিয়া প্রতিরোধে—

নিয়মিত মাঠে খেলাধূলা করা,প্রকৃতির কাছে থাকা ও দূরের দিকে তাকানোর অভ্যাস গড়ে তোলা,
দীর্ঘক্ষণ মোবাইল বা কাছের স্ক্রিন ব্যবহার কমানো,
নির্দিষ্ট সময় অন্তর চোখ পরীক্ষা করা,
সুষম খাদ্য গ্রহণ করা
অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের আঁকা পোস্টারও রামকিঙ্কর হলে প্রদর্শিত হয়, যা উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।

পোস্টার প্রতিযোগিতায় বিজয়ীরা হলো:
প্রথম: সৃজিতা মণ্ডল (Birla Divya Jyoti School)
দ্বিতীয়: শতপর্ণা চ্যাটার্জী (Siliguri Girls School)

তৃতীয়: নীলাক্ষী বর্মন (Sri Sri Academy)

প্রবন্ধ (Essay) প্রতিযোগিতায় বিজয়ীরা:

প্রথম: দেব (Sri Sri Academy)

দ্বিতীয়: সৌম্যদীপ ঘোষ (DPS Fulbari)

তৃতীয়: সমাদৃতা বসু (Siliguri Girls School)

এছাড়াও অঙ্কন প্রতিযোগিতায় সান্ত্বনা পুরস্কার পায়— গুঞ্জনা কর্মকার, অরিত্রা সরকার, অদ্বিতীয়া দাস, কৌস্তভ রায়, অগম্যা আনন্দ, দিব্যেন্দু সরকার, ঋষিকা মণ্ডল, কঙ্কনা রায়, মানব সিংঘল, অনুষ্কা দত্ত এবং সানভি শ্রীনিধি।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও চিকিৎসকরা বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যতের জন্য এখন থেকেই মায়োপিয়া সচেতনতা অত্যন্ত প্রয়োজন। এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।