*গণতন্ত্রের উৎসবে নারী শক্তির জয়জয়কার: প্রথম দফার ভোটে সেজে উঠছে দার্জিলিং জেলা*

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৩শে এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচন। উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। অবাধ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভোটগ্রহণের লক্ষ্যে কোমর বেঁধে নেমেছে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন। এবারের নির্বাচনের অন্যতম প্রধান আকর্ষণ হলো মহিলা পরিচালিত পোলিং বুথ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দার্জিলিং জেলার ৫টি বিধানসভা কেন্দ্র (দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি ও ফাঁসিদেওয়া) মিলিয়ে মোট ভোটারের সংখ্যা *১১,১০,৪২৫* জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫,৫২,০৬৪ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৫,৫৮,৩৩৫জন।

এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৬ জন। জেলার মোট ১৫১৭টি পোলিং স্টেশনে ১৪৬৫টি মূল এবং ৫২টি সহায়ক বুথে ভোটগ্রহণ করা হবে।নারী ভোটারদের উৎসাহিত করতে এবং নির্বাচনী প্রক্রিয়ায় মহিলাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এবার রেকর্ড সংখ্যক ‘অল উইমেন পোলিং স্টেশন’ বা পিঙ্ক বুথ তৈরি করা হয়েছে।

বিশেষ করে *২৪-কার্শিয়াং বিধানসভা কেন্দ্রে ২০টি বিশেষ মহিলা বুথ* চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:কার্শিয়াং মিউনিসিপ্যালিটির হিমালি বোর্ডিং স্কুল, স্কট মিশন গার্লস স্কুল ও রাজ রাজেশ্বরী হল।
* মিরিকের এসডিও অফিসে রুম ১ ও ২ এবং মিরিক হায়ার সেকেন্ডারি স্কুল।

জোড়বাংলো সুখিয়া পোখরিতে হোলি ক্রস গার্লস হাই স্কুল ও ভুটিয়া ডেভেলপমেন্ট কমিউনিটি হল।
এছাড়া মাটিগাড়া-নকশালবাড়িতে ২৬টি, শিলিগুড়িতে ৮৫টি এবং ফাঁসিদেওয়ায় ৬টি বুথ সম্পূর্ণভাবে মহিলারাই পরিচালনা করবেন।

শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন নিরাপত্তার দিকে বিশেষ জোর দিয়েছে। জেলাজুড়ে মোট *৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (CAPF)* মোতায়েন করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় *৮৫টি সুপার সেনসিটিভ অতি স্পর্শকাতর* পোলিং স্টেশন চিহ্নিত করা হয়েছে, যেখানে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি থাকবে।

জেলার বিভিন্ন বিধান সভার মধ্যে ২৪ কার্শিয়াংয়ে মহিলা পরিচালিত বুথ ২০টি | ২৫ মাটিগাড়া-নকশালবাড়ি আসনে মহিলা পরিচালিত বুথ ২৬টি। ২৬ শিলিগুড়ি বিধান সভা আসনে মহিলা পরিচালিত বুথ ৮৫টি |২৭ ফাঁসিদেওয়া বিধান সভা আসনে মহিলা পরিচালিত বুথ০৬টি |

*জেলায় মোট*মহিলা পরিচালিত বুথ ১৩৭টি* |
২৩শে এপ্রিল পাহাড় থেকে সমতলের প্রতিটি প্রান্তে সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন অপেক্ষা শুধু মঙ্গলবার সকালে বুথে বুথে লম্বা লাইনের।