পড়াশোনার পাশাপাশি সুর ও রঙে মুগ্ধতা: সঞ্চিতা বড়ুয়ার সৃজনশীল উড়ান

নিজস্ব প্রতিবেদক : এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া সঞ্চিতা বড়ুয়া পড়াশোনায় যেমন মেধাবী, তেমনই সৃজনশীল জগতেও তার আগ্রহ চোখে পড়ার মতো। বইয়ের পাতার বাইরেও তার মন টানে সঙ্গীত চর্চা ও চিত্রাঙ্কনের দিকে—যা শুধু তার মানসিক প্রশান্তির উৎস নয়, ভবিষ্যতের সম্ভাব্য পেশার পথও তৈরি করছে।

সঞ্চিতা ইতিমধ্যেই এই দুই কলাকে ঘিরে উচ্চশিক্ষার পরিকল্পনাও শুরু করেছে। তার বাবা প্রদীপ বড়ুয়া ভারতীয় প্রতিরক্ষা দপ্তরের কর্মী এবং মা পিঙ্কি বড়ুয়া একজন গৃহবধূ হওয়ার পাশাপাশি হস্তশিল্পে দক্ষ। পরিবার থেকেই সঞ্চিতা পেয়েছে শিল্পচর্চার অনুপ্রেরণা।

রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে সঞ্চিতা জানায়, একবার বাবা-মায়ের সঙ্গে ট্রেনে ভ্রমণের সময় বোলপুর স্টেশন পার হওয়ার মুহূর্তে চলন্ত ট্রেনেই বসে সে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি এঁকে ফেলে। তার এই প্রতিভা দেখে সহযাত্রীরা বিস্মিত হয়ে পড়েন। এর পাশাপাশি, রবীন্দ্রনাথের আরও একাধিক প্রতিকৃতি এঁকেছে সে।

শুধু আঁকাতেই নয়, সঞ্চিতা লোকসংগীত পরিবেশনেও সমান দক্ষ। বাগডোগরার কোয়ার্টারে বসে ‘খবরের ঘন্টা’-র সামনে সে তার কণ্ঠে লোকগানের সুর তুলে ধরেছে।
সব মিলিয়ে, পড়াশোনার পাশাপাশি শিল্পের নানা ধারায় নিজেকে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সঞ্চিতা বড়ুয়া—যার সৃজনশীল যাত্রা ইতিমধ্যেই অনেকের নজর