নিজস্ব প্রতিবেদন : বারবার মাথাব্যথা কি শুধুই সাধারণ সমস্যা, নাকি বড় কোনো রোগের ইঙ্গিত?
হঠাৎ দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া, বমি বা খিঁচুনি—এগুলো কি ব্রেন টিউমারের লক্ষণ হতে পারে?
বিশ্ব ব্রেন টিউমার দিবস উপলক্ষে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিস্তারিত জানালেন বিশিষ্ট নিউরোসার্জন ডাঃ মলয় চক্রবর্তী।

গত ৮ জুন পালিত হয়েছে বিশ্ব ব্রেন টিউমার দিবস। বর্তমান সময়ে ব্রেন টিউমার একটি উদ্বেগজনক স্বাস্থ্য সমস্যা হয়ে উঠেছে। কিন্তু কেন হয় ব্রেন টিউমার? কীভাবে বুঝবেন মাথায় ব্রেন টিউমার হয়েছে? এই রোগের প্রাথমিক লক্ষণগুলো কী? আর সুস্থ থাকতে কেমন জীবনযাপন করা উচিত?
এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খবরের ঘন্টার সামনে বিস্তারিত বক্তব্য তুলে ধরলেন শিলিগুড়ির ফুলবাড়ি এলাকার থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর কর্ণধার তথা বিশিষ্ট নিউরোসার্জন ডাঃ মলয় চক্রবর্তী।
ব্রেন টিউমারের কারণ, উপসর্গ, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং প্রতিরোধ সম্পর্কে তাঁর মূল্যবান পরামর্শ জানতে দেখুন খবরের ঘন্টা ফেসবুক পেজ এবং ইউ টিউব চ্যানেল । সচেতনতা ও সময়মতো চিকিৎসাই পারে জীবন বাঁচাতে।

