নিজস্ব প্রতিবেদন : তিস্তা নদীর চর থেকে উদ্ধার হল একটি বুনো হাতির মৃতদেহ।গত এক মাস ধরে ওই এলাকায় হাতির একটি দল ঘোরাফেরা করছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের অপেক্ষায় বন দপ্তর।জলপাইগুড়ির তিস্তা নদীর চর থেকে একটি বুনো হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত প্রায় এক মাস ধরে হাতির একটি দল ওই নদীর চরে বিচরণ করছিল। সেই দলেরই একটি হাতিকে শনিবার দুপুরে নদীর চরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান এলাকার বাসিন্দারা।
খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে হাতিটির মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। বন দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

