মাধ্যমিকে নজরকাড়া সাফল্য সারদা শিশু তীর্থ সেবক রোড মাধ্যমিক বিদ্যালয়ের, প্রথম সোমনাথ দাস

নিজস্ব প্রতিবেদক :
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল শিলিগুড়ির সারদা শিশু তীর্থ সেবক রোড মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উজ্জ্বল ফলাফল এবার শহরজুড়ে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধানাচার্য নির্ভয়কান্তি ঘোষ জানান, শুধুমাত্র পাঠ্যসূচির শিক্ষাই নয়, নৈতিক শিক্ষা, ভারতীয় সংস্কৃতি, মনীষীদের জীবনাদর্শ ও সামাজিক দায়বদ্ধতার পাঠও এই বিদ্যালয়ে সমান গুরুত্ব দিয়ে শেখানো হয়। সেই শিক্ষারই প্রতিফলন দেখা গিয়েছে এবারের মাধ্যমিকের ফলাফলে।

এবার বিদ্যালয় থেকে মোট ৪৮ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে ২ জন ছাত্রছাত্রী AA গ্রেড, ১০ জন A+ গ্রেড, ১৮ জন A গ্রেড, ১০ জন B+ গ্রেড, ৬ জন B গ্রেড এবং ২ জন C গ্রেড অর্জন করেছে। সামগ্রিক ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষিকারা।

বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সোমনাথ দাস। তার প্রাপ্ত নম্বর ৬৮৫। সোমনাথের ফলাফলে পরিবার ও বিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত গর্বিত। দ্বিতীয় স্থানে রয়েছে রমিশা আলম, তার প্রাপ্ত নম্বর ৬২৯। তৃতীয় স্থান অর্জন করেছে পীযূষ সাহা, পেয়েছে ৬২৩ নম্বর।

প্রথম এগারো জন কৃতী ছাত্রছাত্রীর তালিকা নিম্নরূপ
১) সোমনাথ দাস — ৬৮৫
২) রমিশা আলম — ৬২৯
৩) পীযূষ সাহা — ৬২৩
৪) জয়তিকা সাহা — ৬০৫
৫) সুদীপ্ত শীল — ৫৫৩

৬) দীপিকা বর্মন — ৪৯০
৭) সুবিনয় দেবনাথ — ৫৯০
৮) মৌমিতা সরকার — ৪৯৮
৯) বর্ষা কাঞ্জিলাল — ৫১৯
১০) প্রিয়দর্শিনী শীল — ৫০৩
১১) প্রিতম দাস — ৫৬৯

হিন্দি বিভাগেও ছাত্রছাত্রীরা ভালো ফল করেছে। সেই বিভাগের কৃতীদের মধ্যে রয়েছে—

রিয়া কুমারী — ৫২৭
নিপিকা রায় — ৪৭৬
শ্রদ্ধা কুমারী গুপ্তা — ৪০৩
ইমরান খান — ৩৪৫
প্রীতি প্রসাদ — ৪২৪
ঋষভ কুমার কর্মকার — ৩৮১
প্রতিমা পাসওয়ান — ৪৭৩

প্রধানাচার্য নির্ভয়কান্তি ঘোষ জানান, বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল করে তোলার উপর বিশেষ জোর দেওয়া হয়। মনীষীদের বাণী ও জীবনী পাঠের মাধ্যমে তাদের আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলাই বিদ্যালয়ের অন্যতম লক্ষ্য।

তিনি আশা প্রকাশ করেন, আগামীদিনেও এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষার পাশাপাশি সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করবে।

এই রেজাল্ট প্রদানের সময় শিক্ষার্থীদের হাতে মার্কশীট তুলে দেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সম্পাদক পবন কুমার নাকিপুরিয়া,সহ সম্পাদক তথা বিশিষ্ট আইনজীবী বিপ্লব সেনগুপ্ত প্রমুখ। সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি গৌতম কুমার বিশ্বাস।